শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
দেশজুড়ে
লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় লাইসেন্স ছাড়া গ্যাস ব্যবসা পরিচালনা ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া দীর্ঘদিন গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে চঞ্চল গ্যাস হাউজের মালিক মো. মোতহারুল ইসলাম চঞ্চল এবং মেসার্স হাসান ট্রেডার্সের মালিক নাজমুল হাসানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মেসার্স এফএনএফ ফার্মেসির মালিক হুমায়ন কবিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি   মেয়াদোত্তীর্ণ ওষুধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close