আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে নেমেছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচটি শুরু হবে।
নিরপেক্ষ ভেন্যুতে দুই দলের এই লড়াইয়ে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
কেকে/সাশ