শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      
দেশজুড়ে
গজারিয়ায় গুয়াগাছিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে এবং তা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী যুবসমাজ।  

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের জনগণ ও খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।  

এসময় অংশগ্রহণকারীরা অবিলম্বে বন্ধ হওয়া টুর্নামেন্টটি চালু করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ‘গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’-এর উদ্বোধন করা হয়। গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সফলভাবে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়। তবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

মানববন্ধনে অংশ নিয়ে নিলয় নামের স্থানীয় এক খেলোয়াড় বলেন, ‘আমি নিজে একটি দলের হয়ে খেলছি। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। কোনো ভিত্তিহীন বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে খেলা বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’  

স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন দলে আমাদের মোট ২৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রশাসন এভাবে সিদ্ধান্তে ক্রীড়াপ্রেমী মানুষের মন ভেঙে গেছে। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি দয়া করে টুর্নামেন্টের কার্যক্রম পুনরায় চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, ‘আমরা খেলা বন্ধ করিনি; খেলা বন্ধ করেছেন গুয়াগাছিয়ার স্থানীয় লোকজন। তবে আমি যতটুকু জেনেছি কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষই টুর্নামেন্টটি চালু রাখার পক্ষে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close