শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      
বিনোদন
দর্শকের ভালোবাসায় এগোচ্ছে ‘ফিরে আসার গল্প’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পারিবারিক গল্প ও বাস্তবধর্মী উপস্থাপনায় দর্শকদের হৃদয় জয় করে নেওয়ার ক্ষেত্রে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রয়েছে আলাদা পরিচিতি। তার নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয়তা পাওয়ার পর এবার নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। প্রচারের শুরুতেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে নাটকটি।

ধারাবাহিকটির প্রথম পর্ব প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই ইউটিউবে এক মিলিয়ন বা ১০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। আর ২৪ ঘণ্টার মধ্যে নাটকটির প্রথম পর্ব ৫০ লাখ বা ৫৪ লাখের বেশি ভিউ ছাড়িয়ে যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ইতোমধ্যে নাটকটির দুটি পর্ব প্রচারিত হয়েছে।

প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে ‘ফিরে আসার গল্প’। পারিবারিক সম্পর্ক, আবেগ, আনন্দ-বেদনা এবং হারিয়ে যাওয়া সম্পর্ক নতুন করে ফিরে পাওয়ার নানা দিক নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি।

নাটকের গল্পে উঠে এসেছে পরিবারের চেনা আবহে ঘটে যাওয়া নানা ঘটনা। পুরোনো স্মৃতি, সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ এবং পুনর্মিলনের মতো বিষয়গুলো বাস্তবতার কাছাকাছি রেখে তুলে ধরেছেন নির্মাতা। এ কারণেই গল্পের সঙ্গে সহজেই নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছেন দর্শকেরা।

প্রথম পর্বের শুরুতে দেখা যায়, গ্রাম থেকে ঢাকায় চাচার বাড়িতে আসে এক বাবা ও তার মেয়ে। তাদের আগমনকে কেন্দ্র করেই এগিয়ে যায় গল্প। এরপর পারিবারিক জীবনের নানা অনুভূতি ও সম্পর্কের জটিলতা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, ফায়জুল ইয়ামিন, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ড. এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

নাটকটির ইউটিউব মন্তব্যের ঘরেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গল্পের বিন্যাস ও অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। প্রচারের শুরুতেই ভিউয়ের উল্লেখযোগ্য মাইলফলক এবং দর্শকদের এই সাড়া ‘ফিরে আসার গল্প’কে আলোচনায় নিয়ে এসেছে।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  ফিরে আসার গল্প   মুহাম্মদ মোস্তফা কামাল রাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close