টেস্ট হোক কিংবা ওয়ানডে-টি-টোয়েন্টি—ব্যাট হাতে আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় তানজিদ হাসান তামিমকে। প্রতিপক্ষের বোলারদের চাপে রাখার সেই পরিচিত ধরন এবারও ধরে রেখেছেন বাঁহাতি এই ওপেনার। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও মাত্র ৪১ বলে তুলে নিয়েছেন অর্ধশতক।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন দুই ওপেনার তানজিদ ও সাদমান ইসলাম। যদিও ব্যক্তিগত ১৫ রানে একবার ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান সাদমান। আফগান ফিল্ডার সুযোগটি কাজে লাগাতে পারেননি।
সেই সুযোগের পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তানজিদ। দ্রুত রান তুলে ফিফটির দেখা পান তিনি।
কেকে/সাশ