শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      
খেলাধুলা
তানজিদ-সাদমানের ব্যাটে উদ্বোধনী জুটিতে শতরান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও সাদমান ইসলামের ব্যাটে ভর করে দ্রুতই দলীয় শতরানের মাইলফলক ছুঁয়েছে টাইগাররা। মাত্র ১৮ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ১০০ রান পূর্ণ করে বাংলাদেশ।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে আফগান বোলারদের চাপে রেখেছেন তানজিদ। অন্য প্রান্তে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন সাদমান। দুজনের সাবলীল ব্যাটিংয়ে উইকেটের পেছনে ছুটতে হচ্ছে আফগানিস্তানকে। হাসমতউল্লাহ শহীদির একটি ক্যাচ মিস ছাড়া বাংলাদেশের দুই ওপেনারকে থামানোর কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি প্রতিপক্ষ।

অর্ধশতকের পর সেঞ্চুরির পথে এগোচ্ছেন তানজিদ। ৫৪ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। সাদমানের সংগ্রহ ৩২ রান। তার ব্যাটেও রয়েছে আত্মবিশ্বাসের ছাপ।

তবে ২৩ ওভারে সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে থাকতে থামতে হয়েছে তানজিদ তামিমকে। ৮৩ রান করে সাজঘরে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। দারুণ শুরুর পর ব্যক্তিগত শতকের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সর্বশেষ শতরানের দেখা মিলেছিল গত বছরের নভেম্বরে, আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও ওপেনিংয়ে ছিলেন সাদমান ইসলাম।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close