শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      
জাতীয়
মন্ত্রণালয়ের প্রশংসনীয় উদ্যোগ
খাদ্যের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন
শাহ মোহাম্মদ রনি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাদ্য অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন করা হয়েছে। ১১ জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ২ চওস কার্যালয়ে কর্মরত সহকারী খাদ্য নিয়ন্ত্রকদের এ পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে ১৩ সিএসডির সহকারী ব্যবস্থাপকদের পূর্বে দেওয়া আয়ন-ব্যয়ন ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এদিকে, মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনকে প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন খাদ্য অধিদপ্তরের মাঠ প্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে, সিন্ডিকেটের কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে দেশের ১৩টি সিএসডিতে সহকারী খাদ্য নিয়ন্ত্রকদের ব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়নি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদের সহকারী ব্যবস্থাপক হিসেবে পদায়ন করে আয়ন-ব্যয়ন ক্ষমতা দেওয়া হয়েছিল। বছরের পর বছর তারাই সিএসডিগুলোতে একচ্ছত্র দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা যায়, বুধবার সন্ধ্যায় খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিভিন্ন জেলা খাদ্য নিয়ন্ত্রক ও চওস কার্যালয়ে কর্মরত ১৩ সহকারী খাদ্য নিয়ন্ত্রককে সিএসডির ব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়।

ঢাকা জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের মো. আসিফুর রহমানকে ঢাকা সিএসডি, ফরিদপুরের মিস সাদিয়া ইসরাতকে ঢাকার তেজগাঁও সিএসডি, কুষ্টিয়ার এম. রাকিব হাসান শাহরিয়ারকে নারায়ণগঞ্জ সিএসডি, শেরপুরের শ্যামল মল্লিককে ময়মনসিংহ সিএসডি, সাতক্ষীরার শাফিন হায়দারকে বগুড়া সিএসডি, সিলেটের আবু কায়সার মোহাম্মদ ফরহাদকে চট্টগ্রামের হালিশহর সিএসডি, চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক কার্যালয়, খুলনার শেখ মশিয়ার রহমানকে পাবনার মুলাডুলি সিএসডি, সিরাজগঞ্জের শেখ মো. মোফাজ্জল হোসেনকে দিনাজপুর সিএসডি, ময়মনসিংহের মো. আজিজুল হককে চট্টগ্রামের দেওয়ানহাট সিএসডি, নীলফামারীর নিখিল চন্দ্র বর্মনকে চাঁদপুর সিএসডি, পঞ্চগড়ের মো. আনিছুর রহমান খানকে বরিশাল সিএসডি, চাঁদপুরের মো. মামুন হোসেন খানকে খুলনা সিএসডি এবং চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের কার্যালয়, চট্টগ্রামের মো. সাকিব রেজওয়ানকে খুলনার মহেশ্বরপাশা সিএসডিতে পদায়ন করা হয়েছে।

সূত্র জানায়, খাদ্য অধিদপ্তরের অর্গানোগ্রাম অনুযায়ী সহকারী খাদ্য নিয়ন্ত্রকদের (এসি ফুড) দেশের ১৩ সিএসডির ব্যবস্থাপকের দায়িত্বে থাকার কথা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আশীর্বাদপুষ্ট চিহ্নিত সিন্ডিকেট মোটা অঙ্কের বিনিময়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদের সহকারী ব্যবস্থাপক হিসেবে সিএসডিতে বদলি করায়। তাদের আয়ন-ব্যয়ন ক্ষমতাও দেওয়া হয়। ওই সিন্ডিকেটের হয়ে সহকারী ব্যবস্থাপকরা দোর্দণ্ড প্রতাপে সিএসডির দায়িত্ব পালন করে আসছিলেন।

বিএনপি সরকার ক্ষমতায় আসার দীর্ঘ সাত মাস পরও চলছিল পুরোনো সেই সিন্ডিকেটের প্রভাব। অবশেষে বুধবার উল্লিখিত প্রজ্ঞাপন জারির পর ফ্যাসিস্ট আমলের ধারা থেকে বেরিয়ে এল খাদ্য মন্ত্রণালয়।

সূত্রের মতে, খাদ্য অধিদপ্তরে অসংগতিপূর্ণ অনেক প্রজ্ঞাপন এখনো বহাল রয়েছে। অধিকাংশই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের। এগুলো প্রত্যাহার চান খাদ্য পরিদর্শক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সহকারী খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ১৩ সিএসডি   খাদ্য মন্ত্রণালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close