শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      
দেশজুড়ে
এবি পার্টি নেতার বাড়ি ভাঙচুর পারিবারিক বিরোধ, বিএনপির সম্পৃক্ততা নেই
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে এবি পার্টির এক নেতার বাড়ি ভাঙচুরের ঘটনাকে পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধ দাবি করেছে জেলা বিএনপি। একই সঙ্গে এ ঘটনায় বিএনপি ও দলটির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ অক্টোবর শহরের বিডিআর হাট এলাকায় পৈতৃক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধের ঘটনা ঘটে। পরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বিরোধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করা হয়। বিএনপি নেতাদের দাবি, এ ঘটনার সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই। এটি দুটি পরিবারের অভ্যন্তরীণ বিষয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, জমি নিয়ে বিরোধে জড়িত ব্যক্তিরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করছেন। এমনকি বিএনপিতে যোগ দিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছেন বলে অভিযোগ করা হয়।

এ কে এম মমিনুল হক বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় দায়ের করা মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা সংশ্লিষ্ট পরিবারের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। তাঁর দাবি, বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

দলীয় অবস্থান তুলে ধরে বিএনপি নেতারা বলেন, দলটি কখনো বলপ্রয়োগ, নৈরাজ্য, ভাঙচুর কিংবা লুটপাটকে প্রশ্রয় দেয় না। মাদক কারবার, অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে বিএনপি। সংবাদ সম্মেলন থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় জড়িতদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন রেজা স্বপনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর শহরের বিডিআর হাট রোডে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সহ-প্রকাশনা সম্পাদক ফিরোজ কবিরের বাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় আইনজীবী মো. হুমায়ুন কবির লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জাতীয়তাবাদী সাইবার দল নামের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরহাদ আহমেদ ওরফে সম্রাটসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এবি পার্টি   বিএনপি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close