শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      
আন্তর্জাতিক
নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকারকর্মী নাভেনথাম নাভি পিলাই।

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোর নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।

আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদান এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির মতে, আন্তর্জাতিক বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে পিলাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় থেকেই বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন পিলাই। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য অধ্যায়ের মধ্যে রয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। পুরস্কারটির ১২৫ বছর পূর্তির বছরেই এ সম্মাননা পেলেন পিলাই। এ পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। 

এর আগে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। 

নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি এ পুরস্কার পান।

অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কারজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পাওয়া ব্যক্তিদের একজন হলেন ব্রিটিশ পদার্থবিদ জোসেফ রটব্লাট, যিনি ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে এ সম্মাননা পান। 


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নোবেল শান্তি পুরস্কার   নাভি পিলাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close