বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
কালাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মওলার কর্মীসভা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আবুল খয়ের গোলাম মওলার নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর গ্রামের একটি চাতালে স্থানীয় ভোটারদের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খয়ের গোলাম মওলা বলেন, ‘বিগত সরকারের সময় নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।’

তিনি আরও বলেন, “আমার পরিবার সমন্ধে আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার অনেক কিছু আছে, আমার আর কিছুর প্রয়োজন নেই, ধনী হওয়ার স্বপ্নও নেই। আমি আমার জীবনের বাঁকি সময়টা আপনাদের সেবা করতে চাই।”

সমাবেশে সভাপতিত্ব করেন মো. আব্দুল আলিম। এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য মো. এনায়েত মওলা সবুজ, মো. ওবায়দুর রহমান, মো. আমিনুল ইসলাম ও মো. ছামছুল ইসলাম সরকারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কালাই   স্থানীয় নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close