‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিশ্ব ডাক দিবস লক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী নীলফামারী প্রধান ডাকঘর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকঘর চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারী প্রধান ডাকঘরের হেড পোস্টমাস্টার মো. শামসুজ্জোহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মো. একরামুল হক। এ ছাড়া বক্তব্য দেন নীলফামারী প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লেবু চন্দ্র রায়, কিশোরগঞ্জ উপজেলা পোস্টমাস্টার মো. আমিনুর রহমান শাহ ও নীলফামারী শহর পরিদর্শক নির্মল রায়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ডাক বিভাগ সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার দিকে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চালু হওয়া ‘স্পিড পোস্ট’ সেবা দ্রুত ও স্বল্প খরচে চিঠি, নথিপত্র ও পার্সেল পাঠানোর সুযোগ তৈরি করেছে। এ সেবার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
কেকে/সাশ