চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংরক্ষিত বন মামলার পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরম্বা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত গোলাম আজম চরম্বা ইউনিয়নের মাইজবিলা ৭ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বন আইনের ৩২৮ নম্বর মামলায় গোলাম আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ‘সংরক্ষিত বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
কেকে/এমএ