শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      
আন্তর্জাতিক
বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকালে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত এই বিক্ষোভে অংশ নেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শনিবার সকালে দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল গুরুগ্রামে রাঠির বাসায় যায়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। দলটি অবিলম্বে ধ্রুব রাঠির মুক্তি দাবি করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে শনিবারের বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রাঠি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত এই ইউটিউবার চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে আসেন। এর আগে ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্রুব রাঠির বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তার চ্যানেলের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

এর আগে নিরাপত্তা ও প্রক্রিয়াগত কারণ দেখিয়ে দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। কর্মসূচি ঠেকাতে আগাম সতর্কতামূলক আটক বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কেন্দ্রস্থলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত বড় বিক্ষোভকে কেন্দ্র করে রাতভর ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। এ ছাড়া শতাধিক ট্রেন বাতিল এবং কয়েক ডজন মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

যন্তর মন্তরে সমর্থকদের জড়ো করতে উদ্যোগ নিয়েছে সিজেপি। বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি 

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ককরোচ পার্টি   ধ্রুব রাঠি   বিক্ষোভ   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close