শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বান্দরবানের কুহালংয়ে গ্রীন হিলের বিনামূল্যে স্বাস্থ্যসেবা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের কুহালং ইউনিয়নে বন্যা-দুর্গত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প পরিচালনা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল। এ ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউনিয়নের দক্ষিণ দলবুনিয়ায় অংসাউ খেয়াং কারবারী কমিউনিটি ক্লিনিকসংলগ্ন এলাকায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক সহযোগিতা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহায়তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

‘স্ট্রেংদেনিং ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিসেস ডেলিভারি ফর দ্য মার্জিনালাইজড কমিউনিটি ইন বান্দরবান থ্রু গ্রীন হিল ইমার্জেন্সি রেসপন্স’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। দুর্গম ও বন্যা-দুর্গত এলাকার স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. লেলিন তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. রফিকুল ইসলাম, গ্রীন হিলের জেলা সমন্বয়কারী সিমন আমলায় এবং ইউএনএফপিএর ফিল্ড অফিসার লুৎফর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন এমআইএইচআর প্রকল্পের মেডিকেল অফিসার ডা. জনি চাকমা, এসএমসি এইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার, পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ক্যাম্পে সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। এর মাধ্যমে দুর্গম এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সহজতর করার পাশাপাশি মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, গ্রীন হিলের এ ধরনের কার্যক্রম প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এবং মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বিনামূল্যে স্বাস্থ্যসেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close