শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ইউপি সদস্যের ছবি বিকৃত করে অপপ্রচার, শ্রীমঙ্গলে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক ইউপি সদস্যের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টায় উপজেলার পশ্চিম আশিদ্রোনের আইয়ুব মার্কেটের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব দাবি জানানো হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক মানুষ অংশ নেন।

অভিযোগের মুখে থাকা ব্যক্তি আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মকসুদুর রহমান মকসুদ। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ‘আশিদ্রোন ইউনিয়ন নিউজ’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে তাঁর ছবি বিকৃত করা হয়েছে। এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

সভায় বক্তব্য দেন আশিদ্রোন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোব্বাসিরুল হক মবসিল, আইয়ুব আলী মার্কেট কমিটির সভাপতি মো. ছুরুক মিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ হান্নান, মাওলানা আব্দুল আহাদ ও মাস্টার মিজানুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য ছড়িয়ে কাউকে হেয়প্রতিপন্ন করা অনভিপ্রেত। কোনো ছবি বা তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। এ ধরনের ঘটনা ব্যক্তির সামাজিক মর্যাদা ও সম্মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তারা আরও বলেন, এআই প্রযুক্তির অপব্যবহার করে ছবি বিকৃত ও অপপ্রচার চালানোর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সাইবার অপরাধ তদন্তকারী সংস্থাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

প্রতিবাদ সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভুয়া তথ্য ও উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তবে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  ছবি বিকৃত করে অপপ্রচার   শ্রীমঙ্গল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close