শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      
দেশজুড়ে
টেকনাফে বিজিবির অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে নাফ নদীসংলগ্ন এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবা  উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

​তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল বিআরএম-৬ থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে বিএসপি পোস্টসংলগ্ন কেওড়া বাগান এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বলে জানান।

​আরও জানান, রাত আনুমানিক ৯টার দিকে কতিপয় ব্যক্তিকে বুকে ককশিট ব্যবহার করে সাঁতরে নাফ নদী পার হয়ে কেওড়া বাগানের দিকে আসতে দেখেন বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মাদক পানিতে ফেলে দ্রুত পাশ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

​উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   বিজিবি   অভিযান   ইয়াবা   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close