শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      
প্রিয় ক্যাম্পাস
ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেনের (ক্যাপ) ক্যাম্পাসে সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলামঞ্চে এসে শেষ হয়। 

স্ক্রিনিং জীবন বাঁচায়— স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। 

অংশগ্রহনকারীদের হাতে স্তন ক্যান্সার সচেতনতা, আগাম শনাক্তকরণ ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত প্লেকার্ড ও ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। 

বক্তারা বলেন, সঠিক সময়ে স্তন ক্যান্সার শনাক্ত ও স্ক্রিনিং করা সম্ভব হলে অনেক জীবন রক্ষা করা সম্ভব। এ বিষয়ে সামাজিক লজ্জা ও সংকোচ দূর করে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর তারা জোর দেন।

অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এর মধ্যে দিয়ে যে সচেতনতা সৃষ্টি হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটি ক্যান্সারের মত একটি ভয়াবহ রোগ প্রতিরোধ করতে আমাদেরকে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘সচেতনতামূলক কার্যক্রমটি শুধু এ অনুষ্ঠানের আয়োজনের মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে এটি স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে নারীশিক্ষা ক্ষেত্রে একটি ব্যাপক প্রচার ও প্রসারের জন্য আমি এ কমিটিকে তাদের উদ্যোগ গ্রহণ করবার জন্য অনুরোধ করছি এবং এ জাতীয় প্রোগ্রাম করার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ইবি   স্তন ক্যান্সার   সচেতনতা   গোলাপী   সড়ক   শোভাযাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close