শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      
দেশজুড়ে
হোয়াইক্যংয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং-কেরুনতলী সড়কে সিএনজি ও মিনি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মো. এনায়েত নামের সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক মো. এনায়েত মারা যান। আহতদের মধ্যে হ্নীলা মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের শিক্ষক ফারদিন হেলালও রয়েছেন।

নিহত এনায়েত রামু উপজেলার চেইন্দা এলাকার বাসিন্দা।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাদের চাকমারকুলের সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, একই স্থানে প্রায় দুই মাস আগেও ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছিলেন। আহত পাঁচ জনের মধ্যে আরও এক জন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

এ দিকে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী ডাম্পার ট্রাক ও মিনি পিকআপের বেপরোয়া গতির কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ সব যানবাহনের চালকদের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ডাম্পার ট্রাক ও মিনি পিকআপের চলাচল তদারকি জোরদার এবং দায়ীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।

এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে একটি মিনিট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক নিহত হন এবং গুরুতর আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত এবং মিনিট্রাকচালককে আটক করতে হোয়াইক্যং হাইওয়ে থানার মোবাইল টিম কাজ করছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   হোয়াইক্যং   সড়ক   দুর্ঘটনা   সিএনজি   চালক   নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close