শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশহীতে যানবাহন আটক ৬২, মামলা ৫৫
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৬৯০টি যানবাহন তল্লাশি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৫টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ৬২টি যানবাহন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনিন জানান, শুক্রবার (৯ অক্টোবর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা-পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-’র বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এ সব মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, মহানগরীতে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধের মাধ্যমে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে আইন লঙ্ঘন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া ট্রাফিক আইন মেনে চলতে যানবাহনের চালক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশহী   যানবাহন   আটক   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close