শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      
দেশজুড়ে
কলেজ ছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাকারিয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আযাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্যসচিব  শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, অ্যাডভোকেট আকবার হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী ও আল ইমরান ইমু, শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান, অজিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ পার হতে চলেছে। কিন্তু আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক। হত্যা মামলার প্রধান আসামী নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ গ্রেপ্তারে পুলিশের কৃতিত্ব কম। তাই অন্যান্য আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশের সক্ষমতা প্রমাণ করতে হবে। নইলে পুরো জেলাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামিসহ তিনজনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   কলেজ ছাত্র   হত্যা   বিচার   দাবি   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close