শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      
দেশজুড়ে
রাজশাহীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিয়ের প্রলোভনে রাজশাহীর চারঘাট উপজেলায় ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মকছেদ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৫। 

শনিবার (১০ অক্টোবর) বিকালে এসআরবি-৫ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মকছেদ আলী রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর উত্তর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মজের আলী।

মামলার বরাত দিয়ে এসআরবি জানায়, গত ৩ অক্টোবর ওই তরুণী তার মাকে খুঁজতে বাড়ি থেকে বের হন। এ সময় মকছেদ আলী তাকে একা পেয়ে চারঘাটের রায়পুর উত্তর গ্রামে নিজের বাড়ির পাশের একটি হলুদের ক্ষেতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে ওই তরুণী তার মায়ের কাছে গিয়ে ঘটনার কথা জানান। এ ঘটনায় তার মা শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেন। ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি দল চন্দ্রিমা থানার চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মকছেদ আলীকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   প্রতিবন্ধী   তরুণী   ধর্ষণ   অভিযোগ   বৃদ্ধ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close