শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
জমি আত্মসাতের মামলায় কেয়ারটেকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম
মো. ছাদেক (৩৫)। ছবি: প্রতিনিধি

মো. ছাদেক (৩৫)। ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মো. ছাদেক (৩৫) নামের কেয়ারটেকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

তিনি স্থানীয় ব্যবসায়ী মো. হারেছ ওরফে ‘হারেছ কোম্পানি’র কেয়ারটেকার হিসেবে নিয়োজিত ছিলেন। 

মামলার বিবরণ ও বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দিনের বক্তব্য অনুযায়ী, জমির মালিক ছৈয়দা মলিহা বারীর সঙ্গে জমি কেনাবেচাকে কেন্দ্র করে ব্যবসায়ী হারেছের ৩০ লাখ টাকার আর্থিক লেনদেন হয় এবং জমির দখলও বুঝিয়ে দেওয়া হয়। তবে হারেছের কেয়ারটেকার ছাদেক বাদীপক্ষের সরলতার সুযোগ নিয়ে প্রকৃত ক্রেতার পরিবর্তে নিজের নাম-ঠিকানা ব্যবহার করে একটি বিতর্কিত ও ভুয়া দলিল (নং ১৫০৫) সম্পাদন করেন। 

এ ঘটনায় জমির মালিক বাদি হয়ে আদালতে সি.আর- ৪৯৯/২৬ নম্বর মামলা (দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারা) দায়ের করলে আদালত অভিযোগ আমলে নিয়ে ছাদেকের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। 

আইনজীবী জানান, এর আগেও প্রতারণার একাধিক অভিযোগ থাকা ছাদেক বর্তমানে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তাকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   জমি   আত্মসাত   মামলা   কেয়ারটেকার   গ্রেপ্তারি   পরোয়ানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close