শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
প্রিয় ক্যাম্পাস
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। 

শুক্রবার (৯ অক্টোবর) আয়োজিত এবারের বিতর্কের বিষয়বস্তু ছিল— ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর।’ 

বিতর্কে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, সাংবাদিক নাদিয়া শারমিন, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি।

ছায়া সংসদে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বিতার্কিকদের পরাজিত করে বুটেক্সের বিতার্কিকরা বিজয়ী হন। বুটেক্স ডিবেটিং ক্লাব হতে বিতর্কে অংশগ্রহণ করে মাহমুদুল হাসান, সাদ আল আশরাফি, মো. শহীদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ ও সেমন্তি তাহের অর্পি।

বিজয়ী দলের বিতার্কিক মাহমুদুল হাসান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক করা এবং নিজের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা আমার জন্য গর্বের। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তি ও তথ্যের মাধ্যমে জনসচেতনতা তৈরির সুযোগ পাওয়া আমার কাছে বিশেষ প্রাপ্তি। বিশ্বাস করি, বিতর্কের মঞ্চে আমাদের প্রতিটি যুক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে।’

এ ছাড়া বিতার্কিক সাদ আল আশরাফি বলেন, ‘আমাদের এ অর্জন আমরা বুটেক্সডিসিকে উৎসর্গ করছি। আমি দলের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে বিতর্ক অঙ্গনে বুটেক্সডিসির এ বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা রাখি।’

সরকারি দলের পক্ষ থেকে বুটেক্সের বিতার্কিকদের সঠিক যুক্তি, প্রাঞ্জল উপস্থাপনা এবং তথ্যনির্ভর বিশ্লেষণ বিচারকমণ্ডলীর কাছে অধিক গ্রহণযোগ্য বিবেচিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ছায়া সংসদ বিতর্ক   প্রতিযোগিতা   চ্যাম্পিয়ন   বুটেক্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close