শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
শিক্ষা
সিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে : ভূমিমন্ত্রী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী অঞ্চলের শিক্ষার বিকাশে সিরোইল সরকারি উচ্চবিদ্যালয় অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা আগ্রহী হলে এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালুর প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয়ের ছয়তলা নতুন অ্যাকাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি, পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।’ 

উচ্চমাধ্যমিক শাখা চালু হলে প্রয়োজনীয় নতুন ভবন নির্মাণ ও শিক্ষক পদায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের খেলার মাঠের নিচু ও অনুপযোগী অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী মাঠ উন্নয়নে পৃথক বাজেট প্রণয়নের নির্দেশ দেন। শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে মাঠ উঁচু করে পুনর্নির্মাণ এবং চারপাশে হাঁটার উপযোগী পথ তৈরির কথাও বলেন তিনি। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে অন্তত ২০০টি গাছ লাগানোর জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান।

সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সুনাম তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ‘এ প্রতিষ্ঠানের বহু মেধাবী শিক্ষার্থী দেশ-বিদেশে রাজশাহীর মর্যাদা বাড়িয়েছেন।’ 

শিক্ষার্থীদের বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা এবং রাজনৈতিক হানাহানি ও উস্কানি থেকে দূরে থেকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। অতীতে বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘কোনো পুরোনো ভিত্তিপ্রস্তর বা স্মৃতিফলক ভেঙে ফেলা যাবে না।’

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মণ্ডল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত ছয়তলা ভবনটির নির্মাণ ব্যয় ৯ কোটি ৩১ লাখ ৩ হাজার ২০০ টাকা। ভবনটির নির্মাণকাজের মেয়াদ ছিল ২১ মাস।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   একাদশ   দ্বাদশ   শ্রেণি   চালু   উদ্যোগ   ভূমিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close