শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ মাদক মামলার এক আসামি, বৈষম্যবিরোধী আইনের মামলার এক আসামি, ১০ মাদকসেবী ও দুই পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (১০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে সবুজ (২৬), হীরা (৩৫), আব্দুল রাজ্জাক (৬০), আব্দুর রহিম (৪৫), হুমায়ন কবির (৩৫), শামীম (৪০), জাহাঙ্গীর (২৭), মুরসালিন (৩০), আবু সাঈদ (৩৮) ও লিচু মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা দেশের বিভিন্ন জেলায় হলেও তারা সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

এ ছাড়া মাদক মামলায় ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ রিপন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আইনের মামলায় রতন মিয়া (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে। 

অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাওলাদ হোসেন ও মাজহারুল ইসলাম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   পুলিশ   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close