শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম আপডেট: ১০.১০.২০২৬ ৭:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে। জ্বালানি ব্যাবহারে সাশ্রয়ী হতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে আগ্রহী করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। 

শনিবার (১০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষী কোল্ডস্টোরেজে এ সোলার প্যানেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল হক। 


ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ শাখা, ঠাকুরগাঁওয়ের সহকারী কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী লুৎফুল হাসান সরকার, লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক মফুজুল ইসলাম।

মফিজুল ইসলাম জানান, এ ৩২২ কিলোওয়াটের সোলার বিদ্যুৎ স্টেশন স্থাপনের ফলে আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ এর চাহিদা মেটাতে পারবো। এ ছাড়াও অফ সিজনে আমাদের উৎপাদিত এ ৩২২ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ও সার্বিক সহযোগিতায় লক্ষি প্রিজারভস প্রাইভেট লিমিটেড নিজস্ব অর্থায়নে  এ ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলটি স্থাপন করেছে আর এতে খরচ হয়েছে এক কোটি ২৫ লক্ষ টাকা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   সোলার   প্যানেল   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close