নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়।
নীলফামারী পৌরসভার সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হুমাযূন কবির।
অভিযানের অংশে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগাহ এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার ও আগাছা কর্তন করা হয়। পরে সচেতনতা সৃষ্টিতে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. মাছুম আলী, নীলফামারী পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. আব্বাস আলী প্রমুখ।
জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির জানান, ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ন্যায় নীলফামারীতে এ কর্মসূচি চলবে। এ সময়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে। উপজেলা পর্যায়ে একই কার্যক্রম চলছে।
জেলা প্রশাসন ছাড়াও স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইডস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
কেকে/এআই