শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
অগ্নিকাণ্ডে চার পরিবারের ঘর পুড়ে ছাই, ক্ষতি ৭ লাখ টাকা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার (৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফতেহনগর গ্রামের ইদ্রিস সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। 

আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো আশ্রয় সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— মোহাম্মদ নুরুল আমিন, সবিলা আক্তার, রস্তম আলী ও রায়হানের পরিবার। 

খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রাউজান ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন খাঁন জানান, অগ্নিকাণ্ডে চার পরিবারের আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাউজান   অগ্নিকাণ্ড   পুড়ে ছাই   ক্ষতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close