যশোরের কেশবপুর উপজেলার বুড়িভদ্রা নদীতে অভিযান চালিয়ে ছয়টি পাটাবাঁধ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল ও তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১০ অক্টোবর) কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডসংলগ্ন বুড়িভদ্রা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ।
অভিযানে কেশবপুর থানা পুলিশের এএসআই সঞ্জয় বিশ্বাসসহ পুলিশের সদস্যরা এবং আনসার-ভিডিপির সদস্যরা অংশ নেন।
নদীতে অবৈধ পাটাবাঁধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কেকে/এআই