শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
তাড়াশে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘মা প্রথম শিক্ষক, ঘরই প্রথম বিদ্যালয়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার কুন্দাশন উচ্চবিদ্যালয় মাঠে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট শাহান শাহ তালুকদারের সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর ও  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,  মা ও অভিভাবকদের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও সুশৃঙ্খল জীবন গঠনে পরিবারের ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   অভিভাবক   মা   সমাবেশ   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close