শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
দেশজুড়ে
সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, সোনারগাঁ ও বন্দর, নারায়ণগঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন।

প্রশিক্ষণে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১৫ জন এবং বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ১৫ জন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, উপকারভোগী নির্বাচন এবং তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

মো. ইকবাল হোসাইন বলেন, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল, অসংগতি বা পক্ষপাত যেন না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে।’

এতে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   ফ্যামিলি কার্ড   বাস্তবায়ন   তথ্য সংগ্রহকারী   সুপারভাইজার   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close