শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
দেশজুড়ে
শ্রীপুরে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে হত্যার হুমকি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণ, মুঠোফোনে ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. আলমাছ উদ্দিন সেলিম (৩১) নামের যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (৯ অক্টোবর) এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। 

অভিযোগে ওই নারী দাবি করেন, প্রায় তিন বছর আগে মুঠোফোনে ভুল নম্বরে যোগাযোগের সূত্র ধরে আলমাছ উদ্দিন সেলিমের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত তাকে বিভিন্ন আত্মীয়ের বাড়ি ও রিসোর্টে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেসব ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

লিখিত অভিযোগে ওই নারী আরও দাবি করেন, তিনি বিভিন্ন সময় বিয়ের কথা বললে অভিযুক্ত নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতেন। পাশাপাশি ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে শ্রীপুরের তালতলী এলাকায় অভিযুক্তের বাড়ির উত্তর পাশের একটি নির্জন বাগানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে জোরপূর্বক ধর্ষণ এবং মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগ করেন তিনি। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত তাকে মারধর ও হত্যার ভয় দেখান এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থলে ফেলে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

ওই নারীর অভিযোগ, পরবর্তী সময়ে অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিষয়টি জানানোর পর তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে মুঠোফোনে থাকা ভিডিও ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে তাকে মানসিক চাপে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ সব ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ওই নারী। 

তবে অভিযুক্ত আলমাছ উদ্দিন সেলিমকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন। 

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   ধর্ষণ   অভিযোগ   হত্যা   হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close