শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২      ● জাপানের শ্রমবাজারে ঢাকা কেন পিছিয়ে      ● চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● এলপিজির কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম      ● দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক      ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      
দেশজুড়ে
ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগছে : সালাম পিন্টু
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। হয়তো আপনারা মনে করতে পারেন, বিএনপি সরকার এসে কী করছে। গত ১৫ বছরে রেখে যাওয়া জঞ্জাল ও ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে সরকার পরিচালনা করতে হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নয়ন হবে। কাজেই আপনাদের ধৈর্য ধরতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে।’

শনিবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘দলের কেউ মাদকসংক্রান্ত কোনো তদবির নিয়ে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি বৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গোপালপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে পাঁচজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল, ১৩৭ জনকে বৃত্তি এবং জিপিএ-৫ প্রাপ্ত ৯৮ জন শিক্ষার্থীকে সনদ ও উপহার প্রদান করা হয়।

সমিতির সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডার খন্দকার মহিউদ্দিন স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আলাউদ্দিন এবং গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিবাদ   জঞ্জাল   পরিষ্কার   সালাম পিন্টু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close