মারা গেছেন সিনিয়র সাংবাদিক আমির খসরু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভয়েস অব আমেরিকা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
আজ শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আমির খসরু শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
আমির খসরুর মরদেহ লালমাটিয়া বি ব্লকে নিজ বাসায় নেওয়া হয়েছে। আগামীকাল রোববার (১১ অক্টোবর) জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ছিলেন।
আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেকে/এমএ