শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
অর্থনীতি
টেক্সটাইল খাতের সমস্যা ও উত্তরণ নিয়ে এ্যাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যাবলি চিহ্নিতকরণ, তা থেকে উত্তরণের উপায় ও ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) কমিটির সংবর্ধনা উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর রমনাস্থ আইইবির অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সভার আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন অনুষ্ঠান অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিয়া মুহাম্মদ কাইয়ুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, এ্যাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাশ উদ্দিন।

অতিথি ছিলেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, এএবির সদস্যসচিব ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন বিপ্লব এবং এ্যাবের সদস্য সচিব ইঞ্জিনিয়ার শোয়েব বশরী হাবলু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আইটিইটির মহাসচিব ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিখন। এ ছাড়া বিশেষজ্ঞ বক্তা ছিলেন মোশাররফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা ও মডারেশনের দায়িত্বে ছিলেন অর্গানাইজিং কমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সারোয়ার মাওলা। ধন্যবাদসূচক বক্তব্য দেন অর্গানাইজিং কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার কেএম আসাদুজ্জামান।

দেশের বস্ত্র খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা প্রণয়নে আলোচনা সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেক্সটাইল খাতের সমস্যা   উত্তরণ   এ্যাবের বিশেষ আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close