রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      
জাতীয়
আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সদস্যদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে থাকা ভুল ধারণা দূর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলন শেষে দেশে ফিরে তিনি এ কথা জানান।

গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব বুঝে নেন।

একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্ব করে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। তার এ নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হলো।

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান।

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের নেতৃত্ব এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব—দুই অর্জনই আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আইপিইউ   বাংলাদেশ   ভুল ধারণা   কেটেছে   স্পিকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close