মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
সৈয়দপুর বিজ্ঞান কলেজের উন্নয়নে পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে রংপুর যাওয়ার পথে বিজ্ঞান কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিমানবন্দর সড়কে অবস্থিত কলেজটিতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। পাশাপাশি সৈয়দপুর বিজ্ঞান কলেজের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার পরিবেশ উন্নয়ন, খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির বিষয়গুলো গুরুত্ব পায়।

শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কলেজের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাসে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   রংপুর সফর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close