মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
দেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই, সবাই বাংলাদেশি : ধর্ম সচিব
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, ‘আমাদের দেশে সংখ্যা লঘু বলে কোন শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি।’

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে যশোর জেলার কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে ত্রিপল্লী পূজা উদ্‌যাপন কমিটির উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপক সিংহ। সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব উৎপল দে ও সুমন দাস। উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, বিএনপি নেতা আফজাল হোসেন বাবু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহন দেবনাথ, পৌর আহ্বায়ক মলয় বসু, কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন পূজা কমিটির সভাপতি অমল দাস ও সাধারণ সম্পাদক নিতাই দাস, মন্দির কমিটির সভাপতি রতন দাস ও সাধারণ সম্পাদক অজয় দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক আহম্মেদ, শেখ আবু ইউনুস, মনিরুল ইসলাম মনু, যুবদল নেতা আব্দুল গফুর ও ছাত্রনেতা অমেদুর রহমান অন্তু।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন চারুপীঠ একাডেমির শিল্পীরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেশে সংখ্যালঘু   শব্দ নেই   সবাই বাংলাদেশি   ধর্ম সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close