মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
ফটিকছড়িতে সাত টন রাবারসহ আটক তিন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তরে’ অবৈধভাবে পাচারের সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৭ টন রাবার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় রাবারবোঝাই একটি কভার ভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে। 
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার ছোট বেতুয়া এলাকা থেকে ৯০ বস্তা রাবারসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেণ দাঁতমারা এলাকার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রামের আমির হোসেন (২৩) ও শহিদুল ইসলাম (২১) এবং ভোলার চরফ্যাশনের মোহাম্মদ সেলিম (৩১)। সেলিম কভার ভ্যানটির চালক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রো-ন ২৩২৩-৩৮ নম্বরের একটি কাভারভ্যান আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ বস্তা রাবার পাওয়া যায়। উদ্ধার করা রাবারের পরিমাণ আনুমানিক ৭ টন। এসবের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

উপজেলার তারাখোঁ রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক বলেন, ‘পাচারের  জন্য রাখা রাবারের একটি অবৈধ চালান ধরা পড়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয়রা জানান, প্রায়ই বাগান থেকে উৎপাদিত রাবার চুরি ও অবৈধভাবে পাচারের অভিযোগ নতুন নয়। এর আগেও এসব এলাকায় রাবার চুরির ঘটনায় অভিযান চালিয়ে রাবার উদ্ধার ও সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়।

দাঁতমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বরকত উল্লাহ বলেন, ‘রাবার ও কভার ভ্যান আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়িতে রাবার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close