বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিজয়া দশমী আজ, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর      ● চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর      ● এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড : প্রধানমন্ত্রী      ● রাজশাহীতে ৩৮৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী      ● হামে শিশু মৃত্যু ১২০০ ছাড়াল      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৬৬      ● ২৬-২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফর, বেসরকারি বিনিয়োগ বাড়ার প্রত্যাশা      
দেশজুড়ে
জামালপুর সীমান্তে মদ-ইয়াবাসহ আটক যুবক
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ এএম আপডেট: ২১.১০.২০২৬ ১১:৫০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ ও ২২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিজানুর রহমান (২০) নামে যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে জামালপুর-৩৫ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের কাছে জামাইপাড়া এলাকায় অভিযান চালায় ইজলামারী বিওপির সদস্যরা। এ সময় আসামিবিহীন অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের ২২টি ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমানকে আটক করেন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা। এ সময় হেরোইন উদ্ধারের কথাও জানানো হয়েছে, তবে এর পরিমাণ উল্লেখ করা হয়নি।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ভারতীয় মদ ও ইয়াবা জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জামালপুর সীমান্ত   মদ-ইয়াবাসহ যুবক আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close