মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
বাউফলে পূজামণ্ডপে বিএনপি নেতা কামরুজ্জামানের অনুদান
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন বাউফল সদর ইউনিয়ন বিএনপির নেতা মো. কামরুজ্জামান (কামরুল হাওলাদার)। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কামরুজ্জামানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বাউফল সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের পরিবেশ নিয়ে আলোচনা করেন তাঁরা।

পরিদর্শনকালে বিএনপি নেতা কামরুজ্জামান বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর দল নয়; বরং বাংলাদেশের সব মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। তিনি বাউফলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাম্প্রদায়িক বন্ধন অটুট রাখতে উপজেলা বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, মানুষকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়ে মূল্যায়ন করা উচিত নয়। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রত্যেককে মানুষ হিসেবে সম্মান জানাতে হবে। দুর্গাপূজার আনন্দঘন সময়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি সবার পরিবারে শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন।

কামরুজ্জামান বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবদল নেতা মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা মৎস্যজীবী দলের সহপ্রচার সম্পাদক মো. হাসান আকন, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমাম হোসেন তারেক, কৃষকদলের নেতা জাকির হোসেন ও রাইসুল ইসলাম রাসেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাউফল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির বাউফল প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ডিউক এবং আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পূজামণ্ডপ পরিদর্শন   অনুদান   বাউফল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close