বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      ● বিজয়া দশমী আজ, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর      ● চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর      ● এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড : প্রধানমন্ত্রী      ● রাজশাহীতে ৩৮৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী      ● হামে শিশু মৃত্যু ১২০০ ছাড়াল      
জাতীয়
ঈদুল ফিতরের আগেই যমুনা সেতুর সড়ক প্রশস্তকরণের কাজ শেষের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:২৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা ও আগামী ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতু এবং সংযোগ সড়কের চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ করে ২০২৭ সালের ঈদুল ফিতরের আগেই যমুনা সেতুর রেললাইনের অংশে সড়ক প্রশস্তকরণের কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ২০ অক্টোবর তিনি যমুনা সেতু এলাকা এবং সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব গোলচত্বর পর্যন্ত সড়ক নির্মাণকাজের প্যাকেজ-৫-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেতুর পট বেয়ারিং পরিবর্তন এবং রেললাইনের অংশে সড়ক প্রশস্তকরণের কাজ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন সেতু সচিব। নির্ধারিত সময়ের মধ্যে পট বেয়ারিং পরিবর্তনের কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ঈদযাত্রায় যানবাহন চলাচল স্বস্তিদায়ক করতে ঈদুল ফিতরের আগেই সড়ক প্রশস্তকরণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় যমুনা সেতু এলাকায় লাগানো চারাগাছ পরিদর্শন করেন তিনি। সেতু এলাকায় নির্মাণাধীন মিউজিয়াম ভবনের কাজের অগ্রগতিও পর্যালোচনা করেন। এ সময় নির্মাণের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়।

সাসেক-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন এলেঙ্গা ফ্লাইওভার পরিদর্শন করে কাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ আবদুর রউফ। তবে নির্মাণকাজের ধীরগতিতে অসন্তোষ জানিয়ে কাজের গতি বাড়িয়ে দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সল্লা বাজার এলাকায় ওভারপাস নির্মাণের দাবি। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন সেতু সচিব। সেখানে সড়কের দুই পাশে সংযোগ সড়ক, রেলক্রসিং, হাটবাজার, ঈদগাহ মাঠ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি রয়েছে। এসব স্থানে যাতায়াতের জন্য স্থানীয়দের নিয়মিত সড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে হয়।

এ পরিস্থিতিতে সল্লা বাজার এলাকায় ওভারপাস নির্মাণের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সঙ্গে আলোচনা করেন তিনি। ওই স্থানে ওভারপাস নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওভারপাস নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময়ে মানববন্ধন করেছেন। এ বিষয়ে জটিলতার কারণে সংশ্লিষ্ট অংশে সড়ক নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন সেতু সচিব। এ সময় যানবাহনের সংখ্যা বাড়লেও সেতু এলাকায় উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও প্রকল্পের কর্মকর্তারা এবং ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  যমুনা সেতুর সড়ক প্রশস্তকরণ   নির্দেশনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close