বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় পূজামণ্ডপের জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শাকিল টেপামধুপুরের মন্ডলটারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টেপামধুপুরের রাজীব গ্রামের চৈতারমোড় দিঘলটারী দুর্গা মন্দিরের পূজামণ্ডপে প্যান্ডেল, ইলেকট্রিক ও লাইটিংয়ের সরঞ্জামাদি খুলতে যায় স্থানীয় মাহিন সাউন্ড এন্ড ডেকোরেটরের কর্মী শাকিল। প্যান্ডেল খোলার পর বিদ্যুতের লাইন ও লাইটিং সরঞ্জাম খোলার জন্য জেনারেটরে হাত দেওয়ার সঙ্গে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সে মাটিতে পড়ে যান। এ সময় মন্দিরের লোকজন ও দায়িত্বরত আনসার সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। 

পরে পরিবারের লোকজন শাকিলের মরদেহ বাড়িতে নিয়ে আসেন। অসাবধানতাবশত জেনারেটরের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিলের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা। 

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  কাউনিয়া   পূজামণ্ডপ   বিদ্যুৎস্পৃষ্ট   ডেকোরেটর   কর্মী   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close