বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
বিরোধীরা ঈর্ষান্বিত হয়ে আবোলতাবোল বলছে: এমপি খোকন তালুকদার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:১৭ পিএম আপডেট: ২১.১০.২০২৬ ৪:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিরোধী দল সরকারের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় আসতে না পেরে গণমাধ্যমের সামনে অসংলগ্ন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

মঙ্গলবার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলার ৪১টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খোকন তালুকদার বলেন, যারা গণমাধ্যমের সামনে নানা বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তাদের মাঠপর্যায়ে তেমন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সংসদ সদস্য বলেন, মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজামণ্ডপে গিয়ে তিনি সবার সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া জামায়াতের নেতাকর্মীদের এখন মাঠে দেখা যাচ্ছে না কেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, পুলিশ সুপার ফজলে এলাহী, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close