মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
প্রকাশ্যে মাদক সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দিনের বেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে খতিবর রহমান বাবু (৩০) নামের যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আখতারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা লঙ্ঘন করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ওই যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
  
এ সময় পাটগ্রাম থানার এসআই শাহিনুর আলমের নেতৃত্ব পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
 
ফারজানা আখতার জানান, মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের  অভিযান অব্যাহত থাকবে। তবে মাদকমুক্ত হতে গেলে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   মাদক   সেবন   যুবক   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close