বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভেড়ামারায় আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ ভেড়ামারার দক্ষিণ ভবানীপুর এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

গ্রেপ্তার আসামির নাম মো. হামিদুল ইসলাম টিটন (৪৮)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, মো. হামিদুল ইসলাম টিটনের বিরুদ্ধে সিরাজগঞ্জের সি/আর ৪৩৭/১৮ নম্বর মামলার অভিযুক্ত পলাতক আসামি হিসেবে যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালত কর্তৃক এনআই অ্যাক্ট’-র ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লক্ষ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি টিটন দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে ও আদালতের ওয়ারেন্ট তামিল করতে ভেড়ামারা থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   আদালত   সাজাপ্রাপ্ত   পলাতক   আসামি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close