বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
পূজার অনুদান বাড়িয়েছে বিএনপি সরকার : খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিগত সরকারের তুলনায় বর্তমান বিএনপি সরকার দুর্গাপূজার অনুদান বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পাশে থাকা বিএনপি সরকারের অঙ্গীকার।’

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এ বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে পূজার জন্য বেশি অনুদান পাওয়া গেছে। বিএনপি সরকার সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা হয়েছে।’ 

৫ আগস্টের পরের পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘বিপদে-আপদে যারা আপনাদের পাশে ছিল, তাদের মনে রাখতে হবে।’ 

একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। কোনো সুবিধাভোগী বা দুর্নীতিবাজ ব্যক্তির প্রলোভনে না পড়ে নিজস্ব বিচার-বুদ্ধি দিয়ে প্রার্থী নির্বাচনের পরামর্শ দেন মন্ত্রী।

ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা কোনো বিভাজন চাই না। দেশের মাটি রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানিকগঞ্জে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।’ 

এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পূজা   অনুদান   বিএনপি   সরকার   খাদ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close