মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে ‘কাশেমের স্বপ্নের ঘর’ উদ্বোধন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পঁচুয়া গ্রামে মানবিক উদ্যোগে নির্মিত ‘কাশেমের স্বপ্নের ঘর’ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) বিকালে ব্রাদার্স-৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগ ও বাস্তবায়নে ঘরটির উদ্বোধন করা হয়। প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে।

মো. আবুল কাশেমের নামে নির্মিত ঘরটির নাম রাখা হয়েছে ‘কাশেমের স্বপ্নের ঘর’। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়। এতে দেশ ও প্রবাসের দানশীল ব্যক্তিরা আর্থিক সহযোগিতা করেন।

আয়োজকদের স্লোগান—‘মানবতার সেবায়, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।’ এ স্লোগানকে ধারণ করে সম্মিলিত প্রচেষ্টায় ঘরটি নির্মাণ করা হয়। 

স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এমন সহযোগিতামূলক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

ঘর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন এমএ মান্নান, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম বাবলু, রায়হান উদ্দিন, মো. নাজমুল হোসাইন, মেহেদী হাসান আনিছ, আল আমিন হোসেন, মফিজ উদ্দিন, আলী হোসেন, নুরুল আমীন ও হাদিউল ইসলাম প্রমুখ।

বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা সম্ভব।

প্রবাসী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় নির্মিত ‘কাশেমের স্বপ্নের ঘর’ স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   এলাকাবাসী   অর্থায়ন   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close