মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ মন্দিরে দৈনন্দিন পূজা শুরু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের হস্তক্ষেপে মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে মন্দিরের প্রবেশগেট উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) মন্দিরের জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। 

তার নির্দেশনায় নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করার অনুরোধ জানান। পরে সাখাওয়াত হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন। 

আলোচনায় সিদ্ধান্ত হয়, মন্দিরের প্রবেশপথ বন্ধ করে ভক্তদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দেওয়া যাবে না। ভক্তরা যেন নির্বিঘ্নে মন্দিরে প্রবেশ করে পূজা-অর্চনা করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে দুর্গাপ্রতিমা বিসর্জন না দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা পুনর্বিবেচনার আহ্বান জানান সিটি করপোরেশনের প্রশাসক। 

তিনি বলেন, ‘সরকারের ভাবমূর্তি রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ধর্মীয় উৎসবের কর্মসূচি স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন।’

মন্দিরের জমি নিয়ে বিরোধ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান সংশ্লিষ্টদের আশ্বস্ত করে জানান, মন্দিরের জমি-সংক্রান্ত সমস্যা সমাধানে আগামী ২৬ অক্টোবর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করা হবে। এ সময় দুর্গাপ্রতিমার পরিবর্তে বিকল্প প্রতিমা প্রতিষ্ঠা করে নিত্যপূজা অব্যাহত রাখার জন্যও মন্দির কমিটিকে অনুরোধ জানান তিনি।

মন্দিরে প্রবেশের ক্ষেত্রে যাতে কোনো পক্ষ বাধা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে উভয় পক্ষের প্রতিনিধিদের হাতে চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি দুই পক্ষকে পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রেখে নিজ নিজ অধিকার ভোগ করার আহ্বান জানান প্রশাসক। 

পরে মন্দির কমিটির পক্ষ থেকে পুরো বিষয়টি জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত আবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শঙ্কর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, বাংলাদেশ সনাতন পার্টির জেলা শাখার সভাপতি টনি মল্লিক, স্থানীয় বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু, যুবদল নেতা সাগর প্রধান, লক্ষ্মীনারায়ণ কটন মিলস পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস প্রমুখ।

মন্দির কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দিরে দীর্ঘদিন ধরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে। এসব আয়োজনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করা হয়।

মন্দির কর্তৃপক্ষের প্রত্যাশা, এক যুগেরও বেশি সময় ধরে মন্দিরের জমি নিয়ে বিরোধ অবসান হবে। প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা পেলে ধর্মীয় কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করা হয়।
 
গতকাল মঙ্গলবার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সমাধান না হওয়ায় এবারের দুর্গোৎসবে প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্তের খবর পেয়ে বিকালে মন্দির পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীনারায়ণ   কটন   মিলস্   মন্দির   দৈনন্দিন   পূজা   শুরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close