বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      
জাতীয়
আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মো. রিয়াজ উদ্দীন, খুলনা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত ও সুন্দরবনের অপার সম্ভাবনা ও মোংলা বন্দরকে কেন্দ্র করে কয়েকটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল  বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট তথ্যমতে, এদিন সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে রওনা হয়ে সকাল ১০টায় আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করে সেখান থেকে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামবেন প্রধানমন্ত্রী।
 
সড়কপথে স্থানীয় লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার। দুপুর নাগাদ বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে মধ্যাহ্ন বিরতির পর পৌনে ২টায় সেখানকার সভাকক্ষে আয়োজিত  প্রশাসনিক সভায় অংশ নিয়ে বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি সরেজমিনে পরিদর্শন করবেন। বিকাল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। 

খুলনা ও বাগেরহাটের বিভিন্ন কর্মসূচি শেষ করে বিকাল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে রাজধানীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী এবং বিকাল ৫টা নাগাদ ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এ দিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর হলেও স্থানীয় মানুষ তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রাপ্ত তথ্যমতে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকার পাশাপাশি স্থানীয় ও জেলা প্রশাসন ইতিমধ্যে সব ধরনের নিরাপত্তা সম্পন্ন করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু জানান, স্থানীয়ভাবে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, প্রধানমন্ত্রীর সফর সম্পূর্ণ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সমন্বয়মূলক পদক্ষেপ ইতোমধ্যে চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে খুলনা পুলিশ সুপার ড. ওমর ফারুক সরকার দাকোপের নলিয়ানসহ সংশ্লিষ্ট পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সব ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর আগমনে বিশেষ নিরাপত্তা ও তদারকি জোরদার করা হয়েছে বলে জানান খুলনা অঞ্চলের বন সংরক্ষক ও সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এ সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, এক সফরে যুক্ত হচ্ছে এ অঞ্চলের প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ তিন ক্ষেত্র। প্রধানমন্ত্রীর এ সফর খুলনা ও মোংলা অঞ্চলে বিনিয়োগ ও অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচন করবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খুলনা   সফর   প্রধানমন্ত্রী   তারেক রহমান   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close